DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, November 14, 2025

শিল্পপতিদের নিয়ে সিনার্জি সম্মেলন হয়ে গেল দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : শিল্পপতিদের নিয়ে পূর্ব, পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ক্ষুদ্র ও ছোট মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে এবং সেগুলি সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে শুক্রবার দুপুর দেড়টার সময় অনুষ্ঠিত হল সিনার্জি সম্মেলন। উপস্থিত ছিলেন ক্ষুদ্র মাঝারি, কুটির শিল্প তথা কারামন্ত্রী  চন্দ্রনাথ সিনহা, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু সহ চার জেলার জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি ও প্রশাসনিক কর্মকর্তারা। পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল দুর্গাপুরে একাধিক শিল্পতালুক গড়ে তোলা হচ্ছে। পানাগড়, অন্ডাল, আসানসোলে ৩৫০কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।পূর্ব বর্ধমানে, পুরুলিয়া ও বাঁকুড়ায় শালপাতার ক্লাস্টার, হস্তশিল্প, সহ ক্ষুদ্র ও মাঝারি ছোট বড় কারখানা গড়ে উঠতে চলেছে। পুরুলিয়ায়  ৯০কোটি টাকা,বাঁকুড়ায় ৪৫৯০কোটি, পূর্ব বর্ধমানে ৫৯০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এদিন বেশ কয়েকজন উদ্যোগপতির হাতে ঋণ প্রদান করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot