ড. হকের দীর্ঘ অভিজ্ঞতা এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অসামান্য কৃতিত্বের জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। তিনি ২০১৬ সালে অখণ্ড বর্ধমান জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পুরস্কার, ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত থেকে শিক্ষা রত্ন পুরস্কার এবং ২০২০ সালে ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে জাতীয় শিক্ষক পুরস্কার লাভ করেছেন। তাঁর বিদ্যালয়, নেপালি পাড়া হিন্দি হাই স্কুল, ২০১৭ সালে শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার (জেলার সেরা বিদ্যালয়), ২০১৯ সালে জামিনী রায় পুরস্কার (রাজ্যের সেরা বিদ্যালয়) এবং ২০২২ সালে স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার (জাতীয় স্তরের স্বীকৃতি) অর্জন করেছে। এটি রাজ্যের একমাত্র বিদ্যালয় এবং প্রধান শিক্ষক যাঁরা জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে একাধিক স্বীকৃতি অর্জন করেছেন। মেন্টর হিসাবে ড. হক এখন সারা দেশের অন্যান্য শিক্ষকদের প্রশিক্ষণ, অনুপ্রেরণা এবং দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবেন। তাঁর এই নিয়োগে বিদ্যালয় এবং রাজ্যের শিক্ষা মহলে গর্ব ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল (উচ্চ মাধ্যমিক)-এর প্রধান শিক্ষক ড. কালিমুল হককে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন (এনসিটিই)-এর মেন্টর হিসাবে নিয়োগ করা হয়েছে। এনসিটিই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ একটি সংস্থা, যা স্কুল শিক্ষকদের উন্নতির জন্য জাতীয় মেন্টরিং মিশনের আওতায় কাজ করে।
No comments:
Post a Comment