DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, September 28, 2026

নেশা মুক্ত সমাজ গড়তে কাঁকসায় পড়ুয়াদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সুস্থ সমাজ গঠনে সরব পড়ুয়ারা,কাঁকসায় আয়োজিত বিশেষ সচেতনতা শিবির।
নেশামুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে রবিবার কাঁকসা বিডিও অফিস সংলগ্ন উৎসব ভবনে অনুষ্ঠিত হলো একটি বিশেষ সচেতনতা শিবির।কাঁকসা ব্লকের ৪টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং আইনজীবীদের সক্রিয় অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পায়।
সমাজ থেকে নেশার সামাজিক ব্যাধি দূর করার পাশাপাশি এদিন বাল্যবিবাহ রোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। শিবিরে কেবল বক্তাদের বক্তব্যেই কর্মসূচি সীমাবদ্ধ ছিল না; আয়োজন করা হয়েছিল বিশেষ বিতর্ক প্রতিযোগিতারও। সেখানে শিক্ষার্থীরা নিজেদের মতামত ও যুক্তি তুলে ধরে। বিতর্ক প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্স প্রদানকারী পড়ুয়াদের আয়োজকদের তরফে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবী তথা লিগেল এইড ফোরামের সদস্য পূজা কুর্মি । তিনি জানান, একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানুষের সচেতনতার অভাব তুলে ধরে তিনি বলেন, "মানুষ বাজার থেকে নেশাজাতীয় দ্রব্য কেনার সময় প্যাকেটের গায়ে লেখা সতর্কবার্তা দেখা সত্ত্বেও তা সেবন করে। এক কথায়,সারা দিন রোজগার করে নিজের টাকা খরচ করে শরীরে মরণব্যাধি ডেকে আনা হচ্ছে, যার চূড়ান্ত পরিণতি মৃত্যু।"
তিনি আরও আশা প্রকাশ করেন যে, এদিনের সচেতনতা শিবিরে ছাত্র-ছাত্রীরা যেভাবে ইতিবাচক সাড়া দিয়েছে ও নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তাতে আগামী দিনে নেশামুক্ত ও সুস্থ সমাজ গঠনে এই তরুণ প্রজন্মই উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot