DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, January 18, 2025

দুর্গাপুরে ভিন রাজ্যের দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার কারখানার শ্রমিক আবাসন থেকে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার করা হলো দুই শ্রমিকের মৃতদেহ। ভিন রাজ্যের এই দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কাঁকসার বামুনাড়া শিল্পতালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ।বন্ধ কারখানার ভেতর থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে বামুনারা শিল্পতালুকে। ত্রিভূবন ঠাকুর ও জ্ঞানী ভার্মা নামে এই দুই শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।এই মাসের আট তারিখ থেকে এই কারখানা বন্ধ ছিল, এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে কারখানার ভেতরের আবাসনে থাকতো, রবিবার সকালে এই দুই শ্রমিকের গ্রামের এক আত্মীয় এদের ডাকাডাকি করার পর দরজা না খোলায়, দরজা ভেঙে দেখেন ঘরের ভেতরেই বিছানায় পড়ে রয়েছে দুই শ্রমিক, কাঁকসা থানার পুলিশকে খবর দেওয়া হয়, এরপর পুলিশ এসে মৃতদেহ দুটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তর জন্য পাঠায়। শুরু হয়েছে তদন্ত ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot