DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, January 16, 2025

দুর্গাপুরে কাঁকসার জঙ্গলমহলে বাঁকুড়া থেকে ঢুকে পড়েছে দুটি দাঁতাল হাতি এলাকায় চাঞ্চল্য

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কাঁকসার গোপালপুর এলাকায় জঙ্গলে ঢুকে পড়ল দুটি বুনো হাতি। তার আগে ভোররাতে স্থানীয় একটি গ্রামে হামলা চালায় হাতির দল । ব্যাপক আতঙ্ক এলাকায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার দিক থেকে দামোদর পেরিয়ে হাতি দুটি এসেছে। সম্ভবত বিরুডিহা হয়ে ঢুকেছে তারা। খবর পেয়ে ভোর থেকে তৎপর হয়ে উঠেছেন বন দফতরের কর্মীরা। গ্রামে বন দফতরের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং। হাতি দেখলে সঙ্গে সঙ্গে বন দফতরকে জানাতে বলা হচ্ছে। হাতিদের উত্ত্যক্ত করতে বারণ করা হচ্ছে। জঙ্গলে যেতে এখন নিষেধ করছে বন দফতর। দুটি হাতিকে হুলা পার্টির দ্বারা এখান থেকে সরিয়ে বাঁকুড়া তে ফেরাতে উদ্যোগী হয়েছে বনদপ্তরে কর্মীরা। তল্লাশি চলছে গভীর জঙ্গলে 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot