দীর্ঘদিন ধরে প্রায় ১০ বিঘা জমি ফাঁকা পড়েছিল স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ী হিরণময় দাস তিনি নিজের প্রভাব খাটিয়ে জেসিপি মেশিনের দ্বারা প্রায় কয়েকশো লেবার দিয়ে ওই জমি ভরাট করছিলেন বেশ কয়েকদিন ধরে । এই জলাশয় ভরাটের কারণে স্থানীয়দের ক্ষতির মুখে পড়তে হচ্ছিল স্থানীয়দের দাবি জলাশয় বন্ধ করার কারণে সেই জল বেশ কয়েকজন ব্যবসায়ীর দোকানে ঢুকে পড়ায় বিপত্তি।
সাওন রুইদাস নামে এক ব্যক্তি নিজেকে ওই জমির ভাগচাষী হিসেবে দাবি করে তিনি জানান ওই জমির মধ্যে টাউনশিপের জল জমা হচ্ছিল সেই কারণে মাটি ভরাট করা হচ্ছে এবং আগামী দিনে আবার ওই জমিতে চাষ করা হবে। যদিও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক তিনি অন্য কথা বলছেন প্রভাবশালী ব্যবসায়ী হিরন্ময় দাসের মদতে চলছিল জলাশয় ভরাটের কাজ । খবর পেয়ে ঘটনাস্থলে যান ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা যাওয়ার পর সেখানে কাজ বন্ধ রাখা হয়।
No comments:
Post a Comment