শিল্প শহর দুর্গাপুরে দিন দিন বাড়ছে দূষণ এরপর দিল্লি কে হার মানাতে চলেছে দুর্গাপুর । ইতিমধ্যে কয়েকটি কারখানাকে নোটিশ করা হয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে।বিশুদ্ধ অক্সিজেন পেতে বর্ডার এলাকায় গাছ লাগানোর পরিমাণ বাড়ানো হচ্ছে বলে জানান।শীতকালীন পরিস্থিতিতে বাতাসের গতি কমে যাওয়ার কারণে গ্রাউন্ড লেভেলে দূষণের মাত্রা বাড়ছে aqi আস্তে আস্তে বাড়ছে কমানোর জন্য বিভিন্ন কারখানার আধিকারিকদের বেশ কিছু কর্মসূচি দেওয়া হয় ...ফলে AQI মাত্রা কমবে শীতকালে বাতাস উত্তর থেকে দক্ষিনে আসার কারণে উত্তরে হওয়া আসার কারণে ঝাড়খন্ড থেকেও দূষণ আসছে। ঝাড়খন্ড থেকে দূষিত বায়ুর জন্য বায়ু দূষণ হচ্ছে। বর্ডার এলাকায় তিনটি লেয়ারে গাছ লাগানো বাড়ানো হচ্ছে জানালেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক সুব্রত ঘোষ।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দিল্লি কে হার মানিয়ে শিল্পশহর দুর্গাপুরে ক্রমশই বাড়ছে দূষণ।দূষণ নিয়ন্ত্রণ এর জন্য জরুরী বৈঠক।দুর্গাপুরের সিটি সেন্টারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দপ্তরে বিভিন্ন কারখানার আধিকারিক, পরিবেশ দপ্তর , আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও দুর্গাপুর নগর নিগম এর প্রতিনিধিদের নিয়ে বাতাসের গুণগত মান কিভাবে বৃদ্ধি হবে এই বিষয়ে বৈঠক করা হলো।
No comments:
Post a Comment