DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, November 14, 2024

রসগোল্লা দিবসে ফ্রিতে রসগোল্লার স্বাদ নিতে ভিড় দুর্গাপুরের মামড়া বাজারে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আজ রসগোল্লা দিবস । বাঙালির সবথেকে প্রিয় মিষ্টিই হল রসগোল্লা, আর এই রসগোল্লা দিবস উপলক্ষে পথ চলতি মানুষদের রসগোল্লা খাইয়ে রসগোল্লা দিবস পালন দুর্গাপুরের মামাড়া বাজারের মনোরমা সুইটসের । এই রসগোল্লা দিবস উপলক্ষে মনোরমা সুইটস মোট ১৫ রকম রসগোল্লা বানিয়েছে। রসগোল্লার মধ্যে আছে রাজভোগ, বাদশা ভোগ, স্ট্রবেরি, কাঁচা লঙ্কা, কমলা ভোগ, গুড়ের রসগোল্লা। মোট ছ বছর ধরে এই রসগোল্লা দিবস পালন করে আসছে মামড়া বাজারের মনোরোমা সুইটস। রসগোল্লা দিবস উপলক্ষে সুগার ফ্রি রসগোল্লা বানানো হয়েছে। বিনা পয়সায় নানান ধরনের রসগোল্লা খেতে মানুষের ভিড় জমে ছিল দোকানের সামনে আর মিষ্টি খেয়ে সকলেই আনন্দের সঙ্গে বাড়ি ফেরেন ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot