DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, November 12, 2024

দুর্গাপুরে মহিলা সমবায় ব্যাংকের ভোটের মনোনয়ন জমা ঘিরে উত্তেজনা, সিপিএমের পথ অবরোধ

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে মহিলা কো-অপারেটিভ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারল না বাম প্রার্থীরা এই নিয়েই বিক্ষোভ রাস্তা অবরোধ দুর্গাপুরে ।পুলিশি ঘেরাটোপের মধ্যে দুর্গাপুরে মহিলা কো-অপারেটিভ নির্বাচন এর নমিনেশন জমা দেওয়ার প্রক্রিয়া । প্রার্থীর সংখ্যা ৩৩। গতকাল সোমবার এবং আজ মঙ্গলবার এই দুদিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল । ২০১২ র পর থেকে আর মহিলা কো-অপারেটিভ নির্বাচন না হওয়ায় নানা রকমের সমস্যা দেখা দিচ্ছিল। এমনকি ব্যাংক একাউন্ট করতেও নানা রকম সমস্যা হচ্ছিল। দীর্ঘ ছয় বছর পর হতে চলেছে আবারও দুর্গাপুর মহিলা কো-অপারেটিভ নির্বাচন। মনোনয়নপত্র দাখিল ঘিরে টানটান উত্তেজনা  সিটি সেন্টার জুড়ে।  আগামী পয়লা ডিসেম্বর নির্বাচন। নমিনেশন পত্র জমা না দিতে পারায় রাস্তা অবরোধ করে ।  সিপিএমের মহিলা প্রার্থীদের অভিযোগ তাদেরকে মনোনয়ন জমা করতে বাধা দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা । তারা হুমকি দিয়েছে গালাগালি করেছে শারীরিক হেনস্থা করেছে বলে অভিযোগ তাদের । সিপিএম সমর্থিত মহিলা প্রার্থীরা তাদের মনোনয়ন জমা করতে, সন্নিহিত মহাকুমা শাসকের দপ্তরের সামনে এসে জড় হন, সেখানে মহকুমা শাসকের দপ্তরে ঢুকতে বাধা দেয় পুলিশ, সিপিএম সমর্থিত 33 জন প্রার্থী ও সমর্থকরা ফের এক দফা ব্যর্থ হন মনোনয়ন জমা দিতে। এদিকে দুটো নাগাদ শেষ হয়ে যায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। কার্যত এক প্রকার ব্যর্থ হয়েই ফিরতে হয় মনোনয়নপত্র জমা না দিয়েই সিপিএম কর্মীদের। অন্য দিকে তৃণমূল নেত্রী অসীমা চক্রবর্তী জানান, পুলিশ প্রশাসন বিরোধী প্রার্থীদের লাইনে দাঁড়াতে বলেছিল, তা তারা করেননি উল্টে পথ অবরোধ করেছেন, আমাদের দলের পক্ষ থেকে কেউ তাদের বাধা দেয়নি, হেনস্তাও করেনি l আমরা কোন প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে দিয়েছি সে প্রমাণও নেই  l  কাজেই একতরফাভাবে তৃণমূল ৩৩টি মনোনয়নপত্র জমা দিয়ে বিরোধীশূন্যভাবে জয়লাভ করতে পারে ।, জয়ী ঘোষণা করা শুধু সময়ের অপেক্ষা l

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot