DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, November 7, 2024

দুর্গাপুর শিল্প তালুকের চুরি যাওয়া মাল উদ্ধার পুলিশের গ্রেপ্তার তিন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর কোকওভেন থানার পুলিশের দুর্গাপুর শিল্প তালুক থেকে  চুরি যাওয়া মাল সমেত ট্রাক উদ্ধার গ্রেফতার তিন ।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোকওভেন থানার পুলিশের চুরি যাওয়া মাল সমেত ট্রাক উদ্ধার । ৫১ লক্ষ টাকার মাল উদ্ধার । গ্রেফতার তিন । ডিসিপি অভিষেক গুপ্তা সাংবাদিকের সামনে কোকওভেন থানার পুলিশের এই সাফল্যকে তুলে ধরেন । দুর্গাপুরের এক বেসরকারি কারখানা থেকে ৫৪ লক্ষ টাকার মাল যায় উড়িষ্যায় । অক্টোবরের নয় তারিখে মাল গেলেও গন্তব্যে পৌঁছায় নি সেই মাল । এরপরে ট্রাক মালিক খোঁজ শুরু করে । পরে ১৪ অক্টোবর কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন । পুলিশ তদন্তে নামে । তদন্তে নেমে পুলিশ জানতে পারে  উড়িষ্যায় রয়েছে লরি  । এর পরে পুলিশ লরি উদ্ধার করে । কোকওভেন থানার পুলিশ দানার সময়ে তদন্ত করে উড়িষ্যায় যায় । এরপরে চালককে গ্রেফতার করে । পুলিশ এরপরে মাল উদ্ধারে নামে । পুলিশ খড়্গপুরের থেকে চোরাই মালের ক্রেতাকে গ্রেফতার করে সঙ্গে চালকের সাথে তার বন্ধুকে গ্রেফতার করে । লরি মালিক কোকওভেন থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তিনি জানান এত টাকার মাল যাচ্ছিল তা তার জানা ছিল না ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot