দুর্গাপুর ব্যারেজে সেই জল পৌঁছতে সময় লাগবে ১৬ থেকে ১৮ ঘন্টা অর্থাৎ আগামীকাল সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে এক লক্ষেরও বেশি কিউসেক জল ছাড়া হবে যদিও সঞ্জয় বাবু জানাচ্ছেন গত বছর ১ লক্ষ ৩৫ হাজার কিউসেক পর্যন্ত জল ছাড়া হয়েছিল আমরা সামলে নিয়েছিলাম। ঝাড়খন্ডে বৃষ্টিপাত এর পরিমাণ যদি বাড়ে তাহলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ আরো বাড়বে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ছে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি । DVC প্রচুর পরিমাণে জল ছাড়ছে এর ফলে নিম্ন দামোদর এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। দুর্গাপুরের সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার জানালেন। দুপুর বারোটা নাগাদ তেনুঘাট থেকে এক লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি । তার কারণ গতকাল দামোদরের আপার ক্যাচমেন্টে গড় বৃষ্টিপাত হয়েছিল ১২০ থেকে ১৪০ মিলিমিটার। তাই তেনুঘাট থেকে এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে মাইথন এবং পাঞ্চেত থেকে এক লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ।
No comments:
Post a Comment