DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 2, 2024

ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা গ্যাস লিক করে অসুস্থ দুই শ্রমিক ভর্তি হাসপাতালে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা। গ্যাস লিক করে  অসুস্থ হয়ে পড়েন দুই কর্মী তাদেরকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয় আশঙ্কা জনক ভাবে । ইস্পাত কারখানার কোক ওভেন বিভাগে এই দুর্ঘটনা ঘটে । বৃহস্পতিবার নাইট ডিউটি ছিল এই দুই কর্মীর ছ নম্বর ব্যাটারি গাইড কার প্লাটফর্মে কাজ করছিলেন তারা । সেই সময় হঠাৎ করেই গ্যাস লিক করে এবং অসুস্থ হয়ে পড়ে দুজন। চিকিৎসা চলছে এই দুজনের ইস্পাত হাসপাতালে । বারবার দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায ঘটতে থাকায় ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিক সংগঠনগুলি ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot