DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 30, 2026

বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে শ্রমিকের মর্মান্তিক মৃ*ত্যুর ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুর শহরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে হাই-টেনশন লাইনে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ১১ হাজার ভোল্টের হাই-টেনশন লাইনে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম উত্তম ঘোষ। তিনি দুর্গাপুরের ইস্পাত পল্লীর বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে ইস্পাত নগরীর এ-জোন এলাকার ক্ষুদিরাম মাঠ সংলগ্ন ১১ হাজার ভোল্টের হাই-টেনশন লাইনে সেফটি বেল্ট বেঁধে কাজ করছিলেন উত্তম ঘোষ। সেই সময় নিচে দুজন স্থায়ী শ্রমিক এবং একজন চালক উপস্থিত ছিলেন। কাজ চলাকালীন দুর্ঘটনার জেরে তিনি লাইনের উপরেই ঝুলে পড়েন। পরে বিষয়টি নজরে আসতেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিককে উদ্ধার করে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে মৃত শ্রমিকের পরিবার, সহকর্মী এবং শ্রমিক সংগঠনের সদস্যরা দুর্গাপুর ডিএসপি হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, মৃত শ্রমিকের পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরি দিতে হবে এবং উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot