DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, August 2, 2024

রাতভোর বৃষ্টিতে বিপর্যস্ত দূর্গাপুর শিল্পাঞ্চল এবং অন্ডাল খনি এলাকায় তিন জায়গায় ধস

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : প্রবল বর্ষণে দুর্গাপুর শহরে বিপর্যস্ত জনজীবন দুর্গাপুরে বিভিন্ন এলাকায় জল ঢুকে সমস্যার মুখে সাধারণ মানুষ ।
দক্ষিণবঙ্গে প্রবল বর্ষণ। জেলায় জেলায় দুর্ভোগের ছবি  বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দুর্গাপুরেও ভারী বৃষ্টির জেরে জলমগ্ন বিভিন্ন এলাকা। দুর্গাপুরের ১৬নং ওয়ার্ডের ঋষি অরবিন্দ নগরের একাধিক বাড়ি জলমগ্ন। শুক্রবার রাত থেকেই চরম সমস্যার মুখে এলাকার মানুষ। এলাকায় হাঁটু সমান জল। নিকাশি নালা বেহালের জেরে প্রতি বছরই বর্ষায় এই এলাকা জলমগ্ন হয়ে যায়। ফের শুরু হল দুর্ভোগ। এইভাবে বৃষ্টি হতে থাকলে বহু বাড়ি জলমগ্ন হয়ে যেতে পারে বলেও আশঙ্কায় এলাকাবাসীরা।প্রবল দুর্গাপুরের বেশ কিছু অঞ্চল প্লাবিত I দুর্গাপুরের পুরসভা এলাকার তপোবন এলাকা ৫৪ ফুট এলাকা শ্রীনগর পল্লী, সুকান্ত পল্লী সহ দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের নানা জায়গা জলমগ্ন। তামলা নালা এলাকায় 12 জনকে উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী ।  বিপর্যস্ত জনজীবন । দুর্গাপুরের স্টিল পার্ক 13 নম্বর ওয়ার্ড টানা  জলমগ্ন প্রত্যেকটি বাড়িতে জল জমে বিপত্তি এলাকা একেবারে জলমগ্ন জলের নিচে বহু দোকান বাড়ি জলের মধ্যে যারা আটকে রয়েছে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উচু স্থানে সরিয়ে নিয়ে যায় পাশাপাশি পুলিশের নজরদারিও রয়েছে এলাকায়।১৯ নম্বর ওয়ার্ড বিদ্যাসাগর পল্লী এলাকা তো ঠিক একই অবস্থা । অন্যদিকে অন্ডালের খনি এলাকায় তিন জায়গায় ধস । ধ্বসের জন্য আতঙ্ক অন্ডালের খনি এলাকার কাজোড়ার বিভিন্ন অঞ্চলে। দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে প্রচুর পরিমাণে জল ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot