DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, August 1, 2024

ইস্টবেঙ্গলের ১০৫ তম প্রতিষ্ঠা দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আজ ১লা আগস্ট ভারতের অন্যতম জাতীয় ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের ১০৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দুর্গাপুর শহরে ১০৫ টি চারা গাছ রোপন করা হয়। এদিন এছাড়াও পাশাপাশি দুর্গাপুরের নেতাজি ভবনে  ২০০ জন স্কুল ছাত্র ছাত্রীদের থ্যালাসেমিয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন  পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্যা রাখি তেওয়ারি, প্রাক্তন কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালান ও মনি দাসগুপ্ত, তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার, ফুলঝোড় কার্মেলের প্রিন্সিপাল এবং দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক ললিত কুমার দাস সহ বিশিষ্ট জনেরা। এদিন দুর্গাপুর মহকুমা হাসপাতাল, নেতাজি ভবন সহ শহরের বেশ কয়েকটি বেসরকারি স্কুলে ১০৫টি চারা গাছ রোপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিরা এই চারা গাছ গুলি বিভিন্ন জায়গায় রোপন করেন। ওয়েস্ট বেঙ্গল ইস্টবেঙ্গল ক্লাবের পরিচালনায় বিশ্ব উষ্ণায়নের কথা ভেবে এই ধরনের একটি মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী।।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot