DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 31, 2024

দুর্গাপুরে বিধান নগরে রিজার্ভার এর বিষাক্ত গ্যাসে মৃত্যু হল দুই শ্রমিকের

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রিজার্ভারের কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হল দুই শ্রমিকের দুর্গাপুরে ।দুর্গাপুরের  বিধাননগরের পার্ক  এভিন্যুতে  জলের রিজার্ভার থেকে পাটা খুলতে গিয়ে  বিষাক্ত গ্যাসে মৃত্যু দুই জনের । প্রতিবেশী কাঞ্চন লায়েক  জানিয়েছেন  বাড়িটি  সঞ্জীব  চট্টোপাধ্যায়ের । তিনি বছর  আগে  করোনা  আক্রান্ত হয়ে মারা যান ।তার পরিবারের লোকজন  এখন বাইরে থাকেন । এই বাড়ির জলের রিজার্ভার  লিক হয়ে যাওয়ায়  নতুন করে জলের রিজার্ভার ঢালাই করে তৈরি  করা হয় । সেই কাজেই রাজমিস্ত্রী হুমায়ুন শেখ [ আনুমানিক ৫৫ বছর ] এবং আরও কয়েকজন আসেন ঢালাই এর পাটা খুলতে ।প্রথমে একজন বাবলু শেখ হুমায়ুনের সহকারি  ভিতরে নামার  পরে অজ্ঞান হয়ে যায় ,তারপরে রাজমিস্ত্রী হুমায়ুন শেখ নামেন ,। তিনিও অজ্ঞান হয়ে যান । এরপরে প্রতিবেশী কাঞ্চন  লায়েক পুলিশ এবং দমকলে খবর দেন ।পুলিশ এবং দমকল আসে । উদ্ধার করে বিধাননগরের এক  বেসরকারি  হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দুই জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ধীমান মন্ডল জানিয়েছেন দীর্ঘদিন কোন জায়গা বন্ধ থাকলে সেখানে মিথেন গ্যাসের উৎপত্তি হয়, খুব সম্ভবত মিথেন গ্যাসের কবলে পড়েই এদের মৃত্যু হয়েছে। ময়নাতনদের জন্য পাঠানো হয়েছে দুজনের মৃতদেহ

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot