DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, July 30, 2024

ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকায়

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ছেলে ধরা সন্দেহে গণপিটুনি ।ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের নবঘনপুর গ্রামে। সূত্র মারফত জানা যায় গ্রামের পাশেই একটা জায়গায় এক মাঝ বয়স্ক ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে তাড়া গণেশ স্থানীয় মানুষজন  ভয় পেয়ে ওই ব্যক্তি দৌড়। গ্রামের লোকেরা তাড়া করে সেই ব্যক্তিকে নবঘনপুর গ্রামের কাছে এসে ব্যক্তিকে ধরে  দড়ি দিয়ে বেঁধে রাখা হয় একটা সিমেন্টের পিলারে। তারপরেই চলে ব্যাপক মারধর। ঘটনার খবর পেলেই ঘটনার স্থলে পৌঁছায় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। সূত্র মাত্র জানা যায় ব্যক্তির নাম কিশন পাহাড়ি। অন্ডালের শঙ্করপুর ৭ নম্বর এলাকার বাসিন্দা, বয়স আনুমানিক ৪০ বছর। জানা যায় ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন  । ওই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে পুলিশকেও চরম বেগ পেতে হয়। ঘটনাই উত্তেজিত জনতার হাতে পুলিশ এবং বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও মার খায় বলে জানা যায়। পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে  আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি চিকিৎসাধী।মঙ্গলবারের এই ঘটনা এই স্বাভাবিক কারণেই আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ালো এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot