DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, July 29, 2024

দুর্গাপুর এক্সপ্রেস নিউজের সম্পাদকের জন্মদিনে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : প্রতিবছরের মতো এই বছরেও এক্সপ্রেস নিউজ এর সম্পাদক শ্রী মদন সিং এর জন্মদিন উপলক্ষে রক্তদান কর্মসূচি এবং বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হলো তার জন্মদিন। এই অনুষ্ঠান পরিচালনা করে এক্সপ্রেস নিউজ পরিবার । বহু বছর ধরে খবরের জগতে নিজেদের অস্তিত্ব এবং ছাপ বজায় রেখেছে এক্সপ্রেস নিউজ। দুর্গাপুর থেকে শুরু করা‌এই  চ্যানেল এখন শহর ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে ছড়িয়ে পড়েছে খবরের জগতে এবং সাধারণ মানুষের কাছে । এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে আজ অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুরের মহাকুমা শাসক ড:  সৌরভ চট্টোপাধ্যায় ,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত , দুর্গাপুরের বিশিষ্ট উদ্যোগপতি রামকৃষ্ণ মুখোপাধ্যায়, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডঃ ধীমান মন্ডল, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারী ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্পাদক শ্রী কবি ঘোষ , বিশিষ্ট চিকিৎসক এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারের ইনচার্জ ড:  করবি কুন্ডু আনন্দলোক হাসপাতাল ব্লাড সেন্টারের বিশিষ্ট চিকিৎসক ডক্টর নুপুর তেওয়ারি সহ বিশিষ্ট জনেরা । এই কর্মসূচিতে রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালে পাঠানো হয়। এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনেও মানুষের পাশে থাকার অঙ্গীকার এক্সপ্রেস নিউজের আজ ৪০ জন রক্ত দান করেন এবং সেই রক্ত সংগ্রহ করে দুটি হাসপাতাল সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা ছাড়াও এক্সপ্রেস নিউজ পরিবারের সদস্যরাও রক্তদান করেন ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot