DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 10, 2024

পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে দুর্গাপুরে বৈঠক পরিবহন মন্ত্রীর

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পাঁচটি জেলার প্রতিনিধিদের নিয়ে বুধবার দুপুরে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে বিশেষ বৈঠক করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন সচিব, বিভিন্ন জেলার এডিএম, আরটিও, এ আরটিও, পরিবহন আধিকারিকরা। এই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, সেগুলো হল গাড়ীর রেজিস্ট্রেশন, পারমিট, ট্যাক্স সংগ্রহ থেকে বৈধ কাগজপত্র খতিয়ে দেখা, ওভারলোডিং বন্ধ করা এবং পথ নিরাপত্তা ইত্যাদি। দুর্ঘটনা কি ভাবে কমানো যায় তা নিয়ে এদিন বিশেষ আলোচনা করেন মন্ত্রী। এছাড়াও ওভারলোডিং বালির গাড়ি নিয়ন্ত্রণে আনা পুল কার এর দিকে বিশেষ নজরদারি । যাত্রী সাছন্দ ও টিকিটের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবহন ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীদের ব্যাবসার অনুকুল পরিবেশ তৈরীর ওপরও জোর দেওয়া হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot