ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক জানান,"আমরা গোটা বাজার ঘুরে বেড়াচ্ছি। ক্রেতাদের সাথে কথা বলছি । সবজির দাম জিজ্ঞাসা করছি বিক্রেতাদের কাছেও। সঠিক দামে সবজি বিক্রি হচ্ছে কিনা সেই বিষয়গুলিও দেখছি। ওজনের মেশিনগুলি ঠিক রয়েছে কিনা সেগুলিও দেখছি। মাছের বাজারও ঘুরে দেখছি। আমাদের এই অভিযান লাগাতারই চলবে ।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : শাক সবজি সহ মাছের দাম আকাশছোঁয়া । টাস্কফোর্সের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে অভিযান। বুধবার দুর্গাপুরের আশীষ মার্কেটে অভিযান চালায় পুলিশকে সঙ্গে ক্রেতা সুরক্ষা দপ্তর। সঠিক দামে সবজি বিক্রি হচ্ছে কিনা ক্রেতাদের কাছে জানেন। বিক্রেতাদের ওজনের মেসিনও খতিয়ে দেখেন। কোনো ওজনের মেশিনে গরমিল দেখলেই কড়া ব্যাবস্থা নিতেও দেখা যায়।
No comments:
Post a Comment