দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কর্মরত অবস্থায় কারোর পা বাদ গেছে, কেউ আবার ক্যান্সারে আক্রান্ত, কারোর আবার চরম অসুস্থতার জন্য অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয়। এরা কেউ বহিরাগত নয়, স্থানীয়ই। কারখানার জন্য শ্রম দিয়েছেন, দূষণ খেয়েছেন, আজ কিনা তারাই ব্রাত্য। কারোর চাকরি রয়েছে ২ বছর কারোর বা তার একটু বেশি, এদের চাওয়া পাওয়া বলতে কিছুই ছিলো না শুধু স্বেচ্ছা অবসর স্কিমে তাদের পরিবারের কাউকে একটা চাকরি দিতে হবে। দীর্ঘদিন এই অসুস্থতা নিয়ে কারখানার দুয়ারে দুয়ারে ঘুরে বেড়িয়েছেন, কাজ হয়নি। অগত্যা আজ বাধ্য হয়ে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার গেটের সামনে বসে পড়ে প্রতিবাদ কর্মসুচিতে সামিল হলেন এই অসুস্থ মানুষজন ও তাদের পরিবারের সদস্যরা। মন্ত্রী নেতা সন্ত্রী সবাইকে আর্জি জানিয়েছিলেন স্বেচ্ছা অবসর স্কিমে পরিবারেরই কারোর একটা শুধু চাকরির, যেটা ছিলো দয়ার নয় হকের দাবি, কিন্তু মেলেনি সেই কাজও। শারীরিক এই অসুস্থতা নিয়েও আজ প্রতিবাদ কর্মসূচিতে সামিল এই কর্মরত শ্রমিকরা।
Post Top Ad
Your Ad Spot
Thursday, July 11, 2024
Home
Unlabelled
দুর্গাপুরে একটি বেসরকারী কারখানার সামনে বিক্ষোভ অসুস্থ কর্মী সহ পরিবারের
দুর্গাপুরে একটি বেসরকারী কারখানার সামনে বিক্ষোভ অসুস্থ কর্মী সহ পরিবারের
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment