DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, July 16, 2024

দুর্গাপুরের চারটি বিগ বাজেটের দুর্গাপুজোর খুঁটিপুজো হয়ে গেল দুদিন ধরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর শহরের বিগ বাজেটের চারটি দুর্গা পূজার খুঁটিপুজো হয়ে গেল গত দুদিন ধরে দুর্গাপুরের বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম পুজো সিটি সেন্টারে উর্বশী সর্বজনীন দুর্গাপূজো। রবিবার সকালে তারই খুঁটিপূজো অনুষ্ঠিত হলো। এবছর ২১ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো।প্রতিবছরের মতো এ বছরও অভিনবত্ব থিমের আকর্ষণ দর্শকদের মন জয় করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। এদিন খুঁটিপূজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার , এডিডিএ-এর চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে সুপ্রিয় গাঙ্গুলী জানান এবছর তাদের থিম 'এক টুকরো রাজস্থান' । রাজস্থানের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরায় এবারের তাদের উদ্দেশ্য। ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে এ বছর পূজোয় বলে জানান তিনি। এছাড়াও দুর্গাপুরের চতুরঙ্গ পুজো কমিটির খুঁটিপুজো হয় উল্টো রথের শুভ দিনে এবং আরো একটি বিগ বাজেটের দুর্গাপুজো বুদ্ধ বিহার সার্বজনীন এর খুঁটিপুজো হয় এদিন। খুঁটিপুজো হয় দুর্গাপুরের অন্যতম আকর্ষণের একটি পুজো ফুলঝড় সার্বজনীন এর এবারে এই পুজো কমিটির থিম ডাকঘর। মার্কনী দক্ষিণপল্লী পুজো কমিটির দুর্গাপুজোরখুঁটি পুজো হলো আজ মঙ্গলবার। এ বছরের পুজো চৌষট্টি তম বর্ষে পদার্পণ করলো। এবছরের থিম কর্নাটকের চেতলা কেশব টেম্পেল। পুজোর বাজেট 25 লক্ষ্য টাকা। আজ দুর্গা পুজোর খুঁটিপূজায় উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত ও দুর্গাপুর পুরসভার সহকারি প্রশাসক অমিতাভ ব্যানার্জি এছাড়াও ছিলেন ক্লাবের বিশিষ্ট জনেরা

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot