DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, July 16, 2024

মোবাইলে রিলস বানাতে গিয়ে অন্ডালের দামোদরে তলিয়ে যাওয়া যুবতীর মৃতদেহ উদ্ধার

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : মোবাইলের রিলস বানাতে গিয়ে আগেও গেছে বেশ কয়েকজনের প্রাণ আবারো একই ঘটনা ঘটেছিল অন্ডালে। অবশেষে তিন দিনের মাথায় দামোদরে তলিয়ে যাওয়া যুবতীর দেহ উদ্ধার হল দুর্গাপুরের হুচুক ডাঙ্গার ঘাটে । চলতি মাসের শনিবার  দামোদরের বাসকা নদী ঘাটে রিলস বানাতে গিয়ে দামোদরের জলে তলিয়ে যায়, তিন যুবতী। এদের মধ্যে প্রিয়াঙ্কা পাশওয়ান নামে একজন জীবিত অবস্থায় উদ্ধার হলেও জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় বিউটি প্রসাদের । তিন যুবতীর মধ্যে দুইজনকে সেই মুহূর্তে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিল জ্যোতি প্রসাদ।। ডিজাস্টার ম্যানেজমেন্টের দল দামোদারে গত তিনদিন ধরে তল্লাশি চালিয়েছে। কিন্তু সফলতা মেলেনি। গত রাত্রি বারোটা নাগাদ দুর্গাপুরের হুচুক ডাঙ্গার নদী ঘাট থেকে উদ্ধার হল অন্ডালের বাঁশকা ঘাটে তলিয়ে যাওয়া জ্যোতি প্রসাদের মৃত দেহ। স্থানীয় সূত্রে জানা যায় দামোদরের হুচুক ডাঙ্গার ঘাটে মাছ ধরছিলেন কয়েকজন জেলে তাদের জালেই উঠে আসে নিখোঁজ যুবতীর জ্যোতিপ্রসাদের  নিথর দেহ। মৃতদেহ আনা হয় অন্ডাল থানায়। মৃতদেহটি অন্ডাল থানার পুলিশ ময়না তদন্তের জন্য  পাঠায়।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot