DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, July 12, 2024

দুর্গাপুরে হকারদের বিক্ষোভ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ভবনের সামনে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে হকারদের বিক্ষোভ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দপ্তরের সামনে । পুনর্বাসনের দাবিতে  আন্দোলন শহর জুড়ে চলছে উচ্ছেদ অভিযান সরকারি জমি পুনরুদ্ধারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ । নোটিশ দেওয়ার পর গত এক সপ্তাহ ধরে একের পর এক দোকানপাট বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে ।পুনর্বাসনের দাবিতে সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দপ্তরের সামনে জমায়েত হয় শহরের বিভিন্ন প্রান্তের হকাররা তারা একজোট হয়ে প্রতিকি আন্দোলনে নামে অবশেষে প্রশাসনের বাধার মুখে পড়তে হয় তাদের । ভোটের আগে কোনরকম উচ্ছেদ হয়নি ভোটের পরেই হঠাৎ করে নোটিশ দিয়ে উচ্ছেদ কেন এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন তারা ।  বহু বছর ধরে পরিবার নিয়ে এই দোকানের মাধ্যমেই তাদের সংসার চলে। বাচ্চাদের পড়াশোনা বয়স্কদের স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা সবকিছুই এই সামান্য আয় ও রোজগারে চলে তাদের। তাই হয় তাদের পুনর্বাসন দিতে হবে নাহলে দোকান ঘর ভাঙ্গা চলবে না । আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান না থাকায় আজ দেখা না করেই ফিরে যেতে হয় সকলকে । আগামী সোমবার আলোচনা হবার কথা রয়েছে হকারদের সঙ্গে চেয়ারম্যানের  এমনটাই সূত্রের খবর ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot