DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 2, 2026

দুর্গাপুরের জঙ্গলে আদিবাসী কিশোরীকে গ*ণধ*র্ষণের ঘটনায় গ্রেফতার চারজন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : জঙ্গলের মাঝে আদিবাসী কিশোরীকে গণধর্ষণ,  গ্রেপ্তার চার যুবক। মেলায় ঘুরতে গেছিল কিশোরী। তাকে একা পেয়ে জঙ্গলের ভেতর নিয়ে গেল যুবকের দল। তারপরেই ঘটলো গণধর্ষণ! ফের হাড় হিম করা ঘটনা দুর্গাপুরে। গ্রেফতার ৪।  স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুর্গাপুর থানা এলাকার কমলপুরে মেলা চলছিল। সেখানেই ঘুরতে গেছিল আদিবাসী কিশোরী। কিশোরীকে একা পেয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় চার যুবক বলে অভিযোগ। সেখানেই চারজন মিলে কিশোরীকে গণধর্ষণ করে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। পরিবারের লোকজন দুর্গাপুর থানার পুলিশকে বিষয়টি জানায়। তারপরেই আদিবাসী কিশোরীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তের ভিত্তিতে অজয় সোরেন, লক্ষ্মণ রবীন বাস্কে ও বুধন টুডু ও রাজু মান্ডিকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। চারজনই কিশোরীর প্রতিবেশী যুবক। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot