DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 19, 2024

এডিডিএর চেয়ারম্যান হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করলেন দুর্গাপুরের সকলের প্রিয় কবি দত্ত।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আজ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কবি দত্ত।রানীগঞ্জের বিধায়ক  তাপস বন্দ্যোপাধ্যায় এর জায়গায় তাকে নতুন চেয়ারম্যান করা হয়েছে । কবি দত্ত যাকে দুর্গাপুরে সকলে বাপ্পাদা নামে চেনে যিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী । দুর্গাপুরে সিটি সেন্টারে তার বড় একটি থ্রি স্টার হোটেল রয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রী ভোটের সময় এই হোটেলেই থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন । এবং কবি দত্তের আতিথিয়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তাকে খুব স্নেহ করেন । দুর্গাপুরের বিগত প্রশাসনিক বৈঠকে কবি দত্তকেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করেছিলেন। কবি দত্ত ব্যবসায়ী হলেও  তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং দুর্গাপুর বণিক সভার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন । দুর্গাপুর মহকুমা হাসপাতালের আমূল পরিবর্তন করেছেন এবং উন্নয়ন করেছেন কবি দত্ত একথা দুর্গাপুরে নাগরিকরা ভালোমতোই জানেন । দুর্গাপুরের মানুষের কাছে তিনি কাজের মানুষ কাছের মানুষ । এই প্রথম দুর্গাপুরের  ছেলে সকলের খুব কাছের মানুষ এত বড়  গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার জন্য খুশি শহরবাসী । আজকে কবি দত্তকে  সংবর্ধনা জানান রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এবং সদ্য জয়ী তৃণমূল সাংসদ কীর্তি আজাদ দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । নতুন চেয়ারম্যান কবি দত্ত ও তাদের সম্বর্ধনা জ্ঞাপন করেন ।মন্ত্রী প্রদীপ মজুমদার এবং সাংসদ কীর্তি আজাদ কে সবসময় তাকে মানুষের  জন্য কি কি কাজ করা উচিত তা একজন গার্জিয়ান হিসেবে তারা দুজনেই যেন তাকে সহযোগিতা করেন এই অনুরোধ জানান । 
সাংবাদিকদের মুখোমুখি হয়ে কবি দত্ত জানান সবকিছু বুঝে উঠতে তার একটু সময় লাগবে কিন্তু সবাইকে ধৈর্য রাখতে হবে সব কাজই তিনি করবেন মানুষের জন্য আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বে থেকে। তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি দখল করে রাখা তিনি কোনোভাবে বরদাস্ত করবেন না তবে তিনি মানসিকভাবে মানবিকভাবে মানুষের পাশে থাকার সব সময় যথাসাধ্য চেষ্টা করবেন । আজকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দুর্গাপুরের অফিসে সকল কর্মীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন সৌজন্য বিনিময় করেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot