মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরিবেশ বান্ধব ও সচেতনতার লক্ষ্যে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অধীনে নতুন ১৫ টি সি এন জি বাস মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন আজ বিকেল ৩ ঘটিকায় দুর্গাপুর সিটি সেন্টার বাস টার্মিনাস-এ । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি দূর্গাপুরের মহকুমা শাসক দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী চেয়ারপারসন এবং এস বি এস টি সির চেয়ারম্যান সুভাষ মন্ডল ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অধীনে নতুন ১৫ টি সি এন জি বাস চলবে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন রুটে এবং এর জন্য সবথেকে বেশি খুশি খনি এলাকার মানুষ তার কারণ খনি এলাকায় সরাসরি কলকাতা পর্যন্ত কোন বাস ছিল না তাই অন্ডাল পাণ্ডবেশ্বর এই সমস্ত দুর্গাপুর মহকুমার খনি এলাকার মানুষেরা ভীষণ খুশি তার কারণ খনি এলাকা থেকে এই প্রথম দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবেশ বান্ধব বাস চালু হলো কলকাতা পর্যন্ত । আগামী দিনে পুরনো হয়ে যাওয়া সমস্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসকে বদল করে পরিবেশ বান্ধব বাস অর্থাৎ সিএনজি নতুন বাস নামানো হবে আরও বিভিন্ন রুটে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : রাজ্য জুড়ে দূষণমুক্ত সরকারি বাস চালানোর পরিকল্পনা রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর । সব থেকে বেশি খুশি দুর্গাপুর মহকুমার খনি এলাকার মানুষজন । এই প্রথম অন্ডাল পাণ্ডবেশ্বর খনি এলাকার পাণ্ডবেশ্বর থেকে পরিবেশ বান্ধব বাস চালু হল কলকাতা পর্যন্ত ।
No comments:
Post a Comment