পতাকা দেখিয়ে এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন এদিনের বিশেষ অতিথি দুর্গাপুরের মহকুমা শাসক ড: সৌরভ চ্যাটার্জী। তিনি বলেন, এটা শিল্প শহর, সেখানে পরিবেশের জন্য ম্যারাথন দৌড়কে স্বাগত জানাচ্ছি।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সবুজ বাচাতে হবে এবং শহরকে আরো সবুজ করে গড়ে তুলতে হবে এই বার্তা দেওয়ার জন্য ও পরিবেশ রক্ষার জন্য ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করল দুর্গাপুরের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ডি এস এম এস। রবিবার সকালে বিধাননগরের কলেজ ক্যাম্পাস থেকে এই ম্যারাথন প্রতিযোগীতা শুরু হয়। ১০ কিমি এই দৌড় প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মিলিয়ে ৫০০ র ও বেশী প্রতিযোগী অংশগ্রহন করে। প্রথম ১২ জনের জন্য পুরুষ ও মহিলা বিভাগের পুরষ্কার রয়েছে, এছাড়া প্রত্যেককে শংশাপত্র দেওয়া হবে বলে জানান সংস্থার অন্যতম কর্নধার শিউলি মুখার্জী।
No comments:
Post a Comment