দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : অন্ডাল খনি এলাকার উখড়া ফাঁড়ির অন্তর্গত সুভাষপল্লীর জঙ্গলে ইসিএল এর এর খনি কর্মী এতোআরী মিঞার মৃতদেহ পায় উখড়া ফাঁড়ির পুলিশ গত ২৩ শে ডিসেম্বর দুপুর বেলা । ঘটনায় জানা গেছে এই ইসিএল কর্মী যার বয়স সাতান্ন বছর ডিসেম্বর মাসের ২১ তারিখে মর্নিং শিফটে ডিউটি করে আসার পর বিকেল চারটের পর থেকে নিখোঁজ হয়ে যান । এরপর ২৩ শে ডিসেম্বর দুপুরে তার নিখোঁজ ডায়রি করে তার পরিবার । এরপর ঐদিনই তার মৃতদেহ পাওয়া যায় জঙ্গলে । উখড়া ফাঁড়ির পুলিশ তদন্তে নেমে এলাকায় সিসিটিভি ফুটেজ সহ পরিবারের সঙ্গে কথা বলে নানান অসঙ্গতি খুঁজে পায়। এরপর ময়না তদন্তে জানা যায় তাকে খুন করা হয়েছে। এরপর পুলিশের তরফ থেকে নানান ভাবে জেরা করা হয় পরিবারকে অবশেষে ২৭ ডিসেম্বর খুনের অভিযোগ এর ভিত্তিতে এতোআরী মিঞার নিজের ছেলে আব্দুল হাকিমকে গত ৬ই জানুয়ারি রাতে গ্রেফতার করে পুলিশ অন্ডাল থানার অন্তর্গত চনচনি এলাকা থেকে । দুর্গাপুর মহকুমা আদালতে তাকে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । এই ঘটনা খনি এলাকাতে বারবার ঘটার প্রমাণ রয়েছে বহুবার । মূলত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে যা জানা যায় বয়স্ক ইসিএল কর্মী যাদের কর্মজীবনের শেষের দিকে তিন বছর বা দু বছর বা এক বছর অবসরের সময় হয়ে আসে তখনই এ ধরনের খুনের ঘটনা ঘটে। সূত্র মারফত বারবারই জানা যায় ইসিএলে স্থায়ী চাকরির লোভে এবং প্রচুর টাকার প্রলোভনে পরিবারেরই কেউ না কেউ খুন করে তাদের প্রিয় জনকে । আবারো এইরকম আরেকটি ঘটনা প্রকাশ্যে এলো ।
Post Top Ad
Your Ad Spot
Wednesday, February 7, 2024
Home
Unlabelled
ইসিএল কর্মীর খুনের ঘটনায় তার ছেলেকে গ্রেফতার করলো উখড়া ফাঁড়ির পুলিশ
ইসিএল কর্মীর খুনের ঘটনায় তার ছেলেকে গ্রেফতার করলো উখড়া ফাঁড়ির পুলিশ
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment