DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, February 11, 2024

গ্রেপ্তার বিদ্যুৎ পোদ্দার কলকাতা থেকে এনে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলো

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ধৃত বিদ্যুৎ পোদ্দারের নামে  দুর্গাপুরে দুর্গাপুর থানায় ২০২১ সালের জুলাই মাসে অভিযোগ দায়ের হয়েছিল প্রতারণার । একটি অফিস খুলে তিনি বহু জনকে প্রতারিত করেছিলেন সেই অভিযোগ উঠেছিল অবশেষে গ্রেপ্তার বিদ্যুৎ পোদ্দার কলকাতায় । নিজেকে নেপালের ব্র‍্যান্ড এ্যাম্বাসাডর পরিচয় দিয়ে দিনের পর দিন প্রতারনা, মন্ত্রী মলয় ঘটক, বীরভুমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সঙ্গে ছবি দেখিয়ে প্রভাব বিস্তার করা সহ আরও একাধিক অভিযোগে বিদ্যুৎ পোদ্দার নামক এক ব্যক্তিকে শনিবার রাতে কলকাতার রাজারহাটের নিউটাউন থেকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে ৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ওই ব্যক্তির বিরূদ্ধে কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগও রয়েছে। মহিলা পুরুষদের চা প্যাকেজিং এর কাজে নিযুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে দুর্গাপুরের বেশ কিছু পুরুষ ও মহিলাকে কাজে নিয়োগ করেছিল এই ব্যক্তি। প্রায় দেড় বছর কাজ করিয়ে বেতন দেয় নি, ৫৪ ফুট এলাকায় একটি অফিসও নিয়েছিল সে। ২০২১ সালে সেখানেই কর্মরতা স্বপ্না চাঁই নামক এক মহিলা অভিযোগ জানায় এই ব্যক্তির বিরূদ্ধে। তারপরেই এই গ্রেপ্তারী। যদিও অভিযুক্ত বিদ্যুৎ পোদ্দার জানান যে তিনি কর্ম সংস্থানের ব্যবস্থা করেছিলেন, তিনি চক্রান্তের শিকার ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot