বিখ্যাত সরোদ বাদক পন্ডিত দেবজ্যোতি বোস বলেন দুর্গাপুর ও চন্দননগরে মানুষের উৎসাহ প্রবল, পাশাপাশি তিনি এও বলেন সাংস্কৃতিক পরিবেশ যত ভালো হবে,অপরাধ প্রবণতা ততই কমবে।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : সাংষ্কৃতিক পরিবেশ যত ভাল হবে, অপরাধপ্রবনতা তত কমবে, দুর্গাপুরে এসে এমনই জানালেন বিখ্যাত সরোদবাদক পন্ডিত দেবজ্যোতি বোস। শনিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে উদ্বোধন হয়ে গেল দুদিন ব্যাপি শাস্ত্রীয় সঙ্গীত উৎসব। রাজ্য সরকারের উদ্যোগে জেলা তথ্য ও সংষ্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় সৃজনী প্রেক্ষাগৃহে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ডা: সৌরভ চ্যাটার্জী, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা তথ্য ও সংষ্কৃতি আধিকারিক আজিজুর রহমান সহ দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যবৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।মঞ্চে বিশিষ্ট জনেদের সংবর্ধনা জানানো হয়, এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়। প্রথম দিন বিভিন্ন বিশিষ্ট সংগীত শিল্পী ও যন্ত্র সংগীত শিল্পীদের সঙ্গে শাস্ত্রীয় সংগীতের আসর জমিয়ে তোলেন দুর্গাপুরের বিশিষ্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায় এবং শেষ দিনে সম্মানীয় বিশিষ্ট তবলা বাদক তাল বাদ্যের দিকপাল তন্ময় বসু এবং সরোদে দেবজ্যোতি বোস সুরের মূর্ছনায় ঝংকারে মাতিয়ে দেন দর্শকদের ।
No comments:
Post a Comment