DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, February 11, 2024

দুর্গাপুরে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের রহস্যজনক মৃত্যু

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের রহস্যজনক মৃত্যু । থানায় অভিযোগ দায়ের পরিবারের । দুর্গাপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যজনক মৃত্যু। দুর্গাপুরের ফুলঝোড় সংলগ্ন এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ালো রবিবার সন্ধ্যায়। প্রথম বর্ষের বি,বি,এ-র ছাত্র গুসকরা এলাকার বাসিন্দা রাজদীপ সরকারের রহস্যময় মৃত্যু হয়। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে  থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবার। মৃত ছাত্রের বাবা দেবাশীষ সরকার জানান তার পুত্র রবিবার দুপুর সকাল সাড়ে দশটা নাগাদ তার স্ত্রীর সাথে কথাও বলেছিল ফোনে তখন সে সুস্থ ছিল। হঠাৎ করে তার ঘন্টা তিনেক পর দুপুর সময় কলেজের থেকে একটি ফোন যায় তার ফোনে, এবং তাকে জানানো হয়, যে তার সন্তান অসুস্থ, বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তড়িঘড়ি দূর্গাপুরের বিধান নগর এর ওই হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা এসে জানতে পারেন তাদের সন্তান মারা গেছে।
এরপরেই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গর্জে ওঠে পরিবার। তাদের অভিযোগ মৃতদেহে ক্ষত চিহ্ন রয়েছে। তাই পরিবারের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তুলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot