দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের ছাদার অঞ্চলের জোড়শাল গ্রামে ছয় একর অর্থাৎ ১৮ বিঘে জায়গার উপরে পোল্ট্রি লেয়ার ফার্মের কাজের প্রস্তুতি শুরু হয়েছে। আর এই নিয়ে সমস্যায় পড়েছেন এই গ্রামের বাসিন্দারা । প্রায় ২৪০ টি পরিবারের বাস এই গ্রামে । গ্রামে একটি হাই স্কুল রয়েছে ১৯৭৪ সালে তৈরি হয়েছিল প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে পড়াশোনা করে । আশেপাশের আট দশটি গ্রাম থেকে ছাত্র-ছাত্রীরা পড়তে আসে স্কুলে ।যেখানে এই পোল্ট্রি লেয়ার ফার্ম তৈরি হচ্ছে তার থেকে ৫০০ মিটার দূরে রয়েছে স্কুল এবং ২০০ মিটার দূরে রয়েছে একটি বড় জলাশয় । যেখানে গ্রামের মানুষ নিত্যদিনের প্রয়োজনীয় কাজকর্মে ওই জল ব্যবহার করেন এবং নানান সামাজিক কাজকর্ম হয় এই পুকুরে । এখন সমস্যা হয়েছে এই পোলট্রি লেয়ার ফার্ম যদি এখানে তৈরি হয় তাহলে দূষণের কবলে পড়বে গ্রাম সহ স্কুল এবং জলাশয়টি । প্রথমত বিকট গন্ধের জন্য স্কুলে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না মাছির উপদ্রব বাড়বে যার জন্য মিড ডে মিলে খাবারে দূষণ ছড়াবে এছাড়া পুকুরটিও দূষণের কবলে পড়বে । তাছাড়া স্থানীয় গ্রামবাসীরাও এই পোল্ট্রি লেয়ার ফার্মের কারণে ঘরে টিকতে পারবেন না । এলাকার তৃণমূলের উপপ্রধান সুখময় রায় এই ঘটনা জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন স্থানীয় বড়জোড়া ব্লকের বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের মাধ্যমে যাতে এই পোল্ট্রি লেয়ার ফার্ম গ্রাম থেকে দূরে করা হয়। বড়জোড়া ব্লকের বিধায়ক অলোক মুখোপাধ্যায় জানান তিনি এই বিষয়টি মাননীয়া মুখ্যমন্ত্রী কে জানাবেন ।এতজন মানুষ সমস্যায় পড়বে মানুষের সমস্যার দিকে এবং গ্রামের কথা ভেবে স্কুলের কথা ভেবে এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে আদৌ এই সমস্যার সমাধান হবে কিনা তা নিয়ে চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা ।
Post Top Ad
Your Ad Spot
Monday, February 5, 2024
Home
Unlabelled
বাঁকুড়ার জোড়শাল গ্রামে পোল্ট্রি ফার্ম তৈরি নিয়ে স্কুল পুকুর ও গ্রামের দূষণ নিয়ে চিন্তায় গ্রামবাসীরা
বাঁকুড়ার জোড়শাল গ্রামে পোল্ট্রি ফার্ম তৈরি নিয়ে স্কুল পুকুর ও গ্রামের দূষণ নিয়ে চিন্তায় গ্রামবাসীরা
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment