দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : ডিএমসি কে বলো সরাসরি ফোনের মাধ্যমে কর্মসূচির আয়োজন করা হলো বৃহস্পতিবার দুপুর একটায়। দুর্গাপুরের সিটি সেন্টারে দুর্গাপুর নগর নিগমে সাধারণ মানুষের পরিষেবা কথা মাথায় রেখে এক নতুন অভিনব পদ্ধতি চালু করলেন পুর প্রশাসক মন্ডলী। ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ এবার থেকে তাদের এলাকার বিভিন্ন সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন পুর প্রশাসক মন্ডলীর সদস্যদের কাছে। সমস্যার কথা জানানো মাত্রই দ্রুততার সঙ্গে তার সমাধান করবেন দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ বলে জানান দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় । এদিন এক ঘন্টা সরাসরি ফোনের মাধ্যমে বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন পুর প্রশাসক মন্ডলী সদস্যরা। এবং সমাধানও করেন । অনিন্দিতা মুখার্জি ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক মন্ডলীর সদস্য ও সদস্যা দীপঙ্কর লাহা, ধর্মেন্দ্র যাদব এবং রাখি তিওয়ারি। ডিএমসি কে বল এই অনুষ্ঠান আগামী দিনেও আয়োজন করা হবে বলে জানান অনিন্দিতা মুখার্জি।
Post Top Ad
Your Ad Spot
Thursday, February 15, 2024
Home
Unlabelled
এলাকার সমস্যা নিয়ে সরাসরি ডিএমসি প্রশাসক লাইভ এই প্রথমবার শুরু হলো দুর্গাপুরে
এলাকার সমস্যা নিয়ে সরাসরি ডিএমসি প্রশাসক লাইভ এই প্রথমবার শুরু হলো দুর্গাপুরে
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment