DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, February 10, 2024

ফ্রি আই অপারেশন কমিটির পরিচালনায় দুর্গাপুরে চক্ষু পরীক্ষা ও অস্ত্রোপচার শিবির

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : প্রতিবছরের মতো এ বছরও দুর্গাপুরের ফ্রি আই অপারেশন কমিটির উদ্যোগে ও পরিচালনায় বিনা ব্যয়ে এলাকার দুস্থ মানুষদের জন্য চক্ষু পরীক্ষা ও অস্ত্রোপচার শিবিরের আয়োজন করা হলো । এ বছর ৪৭ তম বর্ষ । দুর্গাপুরের ডিপিএল এলাকার পুরনো চিত্রভানু সিনেমা হল রোডে ফ্রি আই ক্লিনিকে এই শিবির অনুষ্ঠিত হয় । মহিলা ও পুরুষ মিলে ১০০ জনের চক্ষু পরীক্ষা করা হয় এদিন । এদের মধ্যে ৬০ জনকে অপারেশনের জন্য বেছে নেওয়া হয় । এদের মধ্যে ৩৫ জন মহিলা ও ২৫ জন পুরুষ । আগামী ২০. ২৬ ও ২৮ ফেব্রুয়ারি এদের সকলের চক্ষু অপারেশন হবে বিনামূল্যে। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot