DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, January 31, 2024

বালির গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের দুর্গাপুরে মানাচারে।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর ব্যারেজের দামোদর ঘাট থেকে বালি তুলে গ্রামের ভিতর দিয়ে যাওয়ার কারণে গ্রামবাসীদের বিক্ষোভ ।‌এই ঘটনা দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সীতারামপুর মানাচর এলাকায় । গ্রামবাসীদের বক্তব্য অতিরিক্ত বালি বোঝাই বড় বড় গাড়ি যাবার কারণে এতে ঘরবাড়ি নষ্ট হচ্ছে গ্রামের রাস্তা খারাপ হচ্ছে ।প্রশাসনকে জানালে উল্টে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ । আর তাই আজ সকাল থেকেই বিক্ষোভে সামিল হয়েছে গ্রামবাসীরা ..সমস্ত বালির ট্রাক আটকে রেখেছে তারা ।গ্রামবাসীদের অভিযোগ বালির গাড়ি আটকে প্রতিবাদ করার জন্য প্রায় চার জনকে তুলে নিয়ে গেছে পুলিশ তার মধ্যে একজন পঞ্চায়েত সদস্যর স্বামী রয়েছে । এর আগেও এই বেআইনি বালির খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছে বেশ কিছু সাংবাদিক । অন্যদিকে গ্রামবাসীদের একাংশ অভিযোগ তুলেছেন জনাকয়েক সাংবাদিকদের এবং পুলিশকে পয়সা দিয়ে এই বেআইনি কারবার চলছে । ক্ষতি হচ্ছে গ্রামবাসীদের । কিন্তু মানুষের কথা কেউ ভাবছে না। রীতিমতো মাফিয়া রাজ চলছে এখানে ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot