দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : আজ ৩০ অক্টোবর মহাত্মা গাঁধীর ৭৬ তম প্রয়াণ দিবসে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। ১৯৪৮ সালে আজকের দিনেই দিল্লির বিড়লা হাউসে মহাত্মাকে গুলি করেন নাথুরাম গডসে। ঘটনাস্থলেই মহাত্মা প্রাণ হারান।তারপর থেকেই প্রতি বছর এই দিনটি ‘শহিদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। সারা দেশের বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরেও নানা স্থানে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিনটি। এই উপলক্ষে দুর্গাপুর কংগ্রেস সেবাদলের পক্ষ থেকেও এদিন ইস্পাত নগরীর কাশীরাম দাস রোডের নেহেরু ভবনে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। অন্যদের মধ্যে ছিলেন ইনটাক নেতা রানা সরকার, পূর্ণেন্দু পান্ডা,দুর্গাপুর কংগ্রেস সেবাদলের চেয়ারম্যান অমল হালদার,তুষার ঘোষ, অসীম সাহা,মহিলা কংগ্রেস নেত্রী সঙ্গীতা ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে কংগ্রেস নেতা তরুণ রায় বলেন, মহাত্মা গান্ধী ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। তাঁর মাধ্যমেই স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণের অবাধ্যতা ও অসহযোগীতা ঘোষিত হয়েছিল। তিনি সমগ্র ভারতব্যাপী দারিদ্র্য দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণবৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক স্বচ্ছলতাসহ বিভিন্ন বিষয়ে প্রচার শুরু করেন। এসব কিছুর মূলে ছিল ভারতকে বিদেশি শাসন থেকে মুক্ত করা। বর্তমানে সমাজে নানা ক্ষেত্রে যে হিংসা ও অমানবিকতা দেখা যাচ্ছে,সেখানে মহাত্মা গান্ধীর সত্য ও অহিংসার নীতি আদর্শকে আমাদের সবাইকে মেনে চলা উচিত।
Post Top Ad
Your Ad Spot
Tuesday, January 30, 2024
Home
Unlabelled
দুর্গাপুরে কংগ্রেসের সেবা দলের তরফ থেকে গান্ধীজি কে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন
দুর্গাপুরে কংগ্রেসের সেবা দলের তরফ থেকে গান্ধীজি কে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment