DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 13, 2023

দুর্গাপুর শহরে চলছে বাংলা ছবির শুটিং ছবির নাম দুর্গাপুর জংশন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  সিরিয়াল কিলিং  নিয়ে দুর্গাপুর কে কেন্দ্র করে দুর্গাপুর শহরেই চলছে অরিন্দম ভট্টাচার্যের নতুন ছবির শুটিং। নাম দুর্গাপুর জংশন  শিবপুর মুভির পরিচালক অরিন্দম ভট্টাচার্যের নতুন মুভি "দুর্গাপুর জংশন" । এই বছরের দুর্গা পুজো থেকে  আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে "দুর্গাপুর জংশন", এই ছবির প্রধান চরিত্রে আছেন  টলিউড এর নায়ক বিক্রম চক্রবর্তী ও জনপ্রিয় টলিউড নায়িকা স্বস্তিকা।। ছবি সম্বন্ধে বলতে গিয়ে পরিচালক অরিন্দম ভট্টাচার্য বলেন  দুর্গাপুরে তার শ্বশুরবাড়ি এখন যদিও সবাই কলকাতায় সিফট করে গেছে,  তিনি এই শহরে এসেছেন অনেকবার এই শহরটার সমস্ত কিছুই তার চেনা । এই ছবি শুটিংয়ের জন্য খড়গপুর কেও ভাবা হয়েছিল কিন্তু দুর্গাপুর নিয়ে বা দুর্গাপুর শহরকে নিয়েই একটা পুরো ছবি কোনদিন ভাবনা চিন্তা করা হয়নি। তাই দুর্গাপুর শহরকে নিয়েই এই ছবি করার ভাবনা অরিন্দম বাবুর। খুন নিয়ে একজন সাংবাদিক ও অন্যদিকে একজন পুলিশ অফিসার কিভাবে তদন্তে শেষ মুহূর্তে গিয়ে পৌঁছাচ্ছেন এবং দুজনেরই একই জায়গায় গিয়ে খুনের তদন্তে ও বিশ্লেষণে ভাবনা মিলছে কিনা এমন একটা দুর্ধর্ষ ক্রাইম থ্রিলার দেখবে শহরবাসী নিজের শহরে বসে এবং অবশ্যই সারা রাজ্যে জানালেন পরিচালক। ৬ জুলাই থেকে শুটিং শুরু হলেও পঞ্চায়েত ভোটের কারণে শুটিং বন্ধ ছিল আবারও শুটিং শুরু হবে শীঘ্রই। দুর্গাপুর শহরকে নিয়ে নতুন বাংলা ছবি তাই গর্ব ও আনন্দে বুক ভরেছে শহরবাসীর। দুর্গাপুর আপডেটের তরফ থেকে আমরাও এই ছবির সাফল্য কামনা করি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot