DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 13, 2023

মহকুমা শাসকের হাত থেকে শংসাপত্র পেলেন জয়ী জেলা পরিষদের প্রার্থীরা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর মহকুমার বিভিন্ন ব্লকের পঞ্চায়েত ভোটের ফলাফলের পর জেলা পরিষদের বিজয় প্রার্থীদের কে শংসাপত্র প্রদান দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে। বুধ বার বিজয়ীদের হাতে শংসাপত্র তুলে দেন স্বয়ং মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি। এদিন বিজয়ীদের মহকুমা শাসক এলাকার উন্নয়নের জন্য ছোটখাটো সমস্যা গুলি সমাধানের কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে পরামর্শ দেন। এদিন অন্ডাল , দুর্গাপুর ফরিদপুর, কাঁকসা, পাণ্ডবেশ্বর পঞ্চায়েতে জেলা পরিষদের বিজয়ী প্রার্থী দের শংসগপত্র তুলে দিলেন মহকুমা শাসক। জেলা পরিষদের বিজয় প্রার্থীরা বললেন এলাকার উন্নয়নের জন্য তারা কাজ করবেন। বিজয়ী প্রার্থীরা এই জয়কে সমস্ত তৃণমূল কর্মী সাধারণ মানুষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উৎসর্গ করেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot