DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 8, 2026

কাঁকসার গোপালপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের কার্যালয় থেকে উদ্ধার সরকারি সামগ্রী।

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : কাঁকসার গোপালপুরে অবস্থিত তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হলো প্রায় আড়াইশো বিশ্ববাংলা লোগোযুক্ত ত্রিপল,এছাড়াও ব্লিচিং পাউডার,বস্তা বস্তা সরকারি মাছের খাবার।ঘটনাটি ঘটেছে কাঁকসার গোপালপুরে।তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণে সামগ্রী উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য শিবদাস মণ্ডলের দখলে থাকা একটি দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে বিশ্ববাংলা লোগোযুক্ত প্রায় ২০০র বেশি সরকারি ত্রিপল। বুধবার দুপুরে বিজেপির কর্মী-সমর্থকরা ওই কার্যালয় খুলতেই ভিতরে স্তূপ করে রাখা ত্রিপলগুলি দেখতে পান। ছিল সরকারি মাছের বস্তা বস্তা খাবার,এছাড়াও ছিলো সরকারি ব্লিচিং পাউডারের বস্তা।কীভাবে সেখানে ওই সমস্ত সামগ্রী এল এবং সেগুলি সরকারি ত্রাণসামগ্রী কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই শিবদাস মণ্ডল এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। বিরোধীদের দাবি, তাঁর বিরুদ্ধে জলা জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগও রয়েছে।অভিযোগ এর সাথে মদত রয়েছে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি ও উপপ্রধান গণেশ মন্ডলের। পাশাপাশি কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। কর্মী-সমর্থকদের দাবি, ওই কার্যালয়ের দরজা খুলতেই চোখে পড়ে বিপুল পরিমাণ বিশ্ববাংলা লোগোযুক্ত সরকারি ত্রিপল। তাদের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণসামগ্রী দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল। শুধু ত্রিপলই নয়, আরও কিছু সরকারি সামগ্রী থাকার অভিযোগও তুলেছেন বিজেপি নেতৃত্ব। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার বিজেপির সদস্য সংগ্রাম মুখোপাধ্যায় অভিযোগ করেন, “এই শিবদাস মণ্ডল শুধু ত্রিপল নয়, সরকারি অনেক সম্পত্তিই লুট করেছে। সেই সব একে একে কার্যালয় থেকে বেরিয়ে আসছে। তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন। এই ধরনের পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।পাশাপাশি তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot