দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনে প্রহসনের অভিযোগ তুলে পথে নামলেন এবার দুর্গাপুরের প্রাক্তন বাম বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী।। বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ডে বামেদের তরফ থেকে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। যেই সমাবেশের নেতৃত্ব দেন বরিষ্ঠ বাম নেতা তথা দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বাম বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী। তিনি জানান পঞ্চায়েত নির্বাচনে শাসক দল যেভাবে লাগাম ছাড়া হিংসা করেছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ। সারা রাজ্য জুড়ে এদিন পালিত হচ্ছে বামেদের বিক্ষোভ মিছিল ও বিভিন্ন জায়গায় সমাবেশ।
এদিনের মিছিলে দুর্গাপুরের বেশ কয়েকজন প্রবীণ বাম নেতাদের দেখা মিলল। শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে ধারণা, আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে বামেরা তাদের সর্বশক্তি দিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে চাইছে।
No comments:
Post a Comment