DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 13, 2023

দুর্গাপুরে কুয়ো থেকে ব্যক্তির মৃতদেহ নিয়ে ধোঁয়াশা

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  পরিত্যক্ত কুয়াতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের সিনেমা হল রোডে। বুধবার দুপুরে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সিনেমা হল রোডে পরিত্যক্ত কুয়ো থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর চেষ্টায় ঐ কুয়ো থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত দেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। স্থানীয়দের মতে যদিও সঠিকভাবে ওই মৃতদেহ সনাক্তকরণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে 'মুন্না' নামে স্থানীয় এক বাসিন্দার মৃতদেহ সেটি। তবে কি কারণে মৃত্যু হল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot