DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 13, 2023

আইএনটিইউসির মৌন মিছিল দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক  : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে অনৈতিকভাবে সংসদ থেকে বহিষ্কৃত করা হয়েছে এই অভিযোগ তুলে সারা ভারত জুড়ে প্রতিবাদে নেমেছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। মঙ্গলবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি এর তরফ থেকে দুর্গাপুরের সিটি সেন্টারে এক মৌন মিছিলের আয়োজন করা হয়। মৌন মিছিলটি সিটি সেন্টারের সিধু কানু স্টেডিয়ামের বাইরে থেকে শুরু হয়ে গান্ধী মোড়ের গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত যায়। মিছিলটির নেতৃত্ব দেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি সভাপতি সুভাষ সাহা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot