দুর্গাপুর ক্লাব সমন্বয় দুর্গাপুরের বিভিন্ন ক্ষেত্রে গুণী মানুষদের এক সম্বর্ধনা সভার আয়োজন করেছে নাম দুর্গাপুর সম্মান ২০২৩। সেই সম্বর্ধনা সভায় থাকবেন ৩০ বছরের সঙ্গীত জীবন সম্পূর্ণ করা বিশিষ্ট সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্র। আজ দুর্গাপুরের মাঙ্গলিক হোটেলে এক সাংবাদিক বৈঠকে তিনি পরিষ্কার ভাষায় জানান দুর্গাপুর আমার দ্বিতীয় বাসস্থান দুর্গাপুর আমার ভালোবাসার শহর। সুপ্রিয় গাঙ্গুলী যিনি এই মাঙ্গলিক হোটেলের কর্ণধার তাকে পাশে বসিয়ে তিনি বলেন দুর্গাপুরে প্রচুর বার অনুষ্ঠান করতে এসেছি দুর্গাপুরে প্রচুর ভালোবাসা পেয়েছি আর শ্যামলবাবু আমায় প্রচুর সাহায্য করেছেন। আসলে সাংবাদিক বৈঠকটা ছিল দুর্গাপুর ক্লাব সমন্বয় কমিটির দুর্গাপুরে ক্রিকেট কে নতুনভাবে সকলের সামনে তুলে ধরার পর দুর্গাপুর সম্মান নিয়ে নতুন ভাবনা ক্লাব সমন্বয় কমিটির। আর সেখানে লোপামুদ্রা মিত্রের মত একজন 30 বছরের সংগীত জীবনে লড়াই নিয়ে এক সঙ্গীত শিল্পীকে এই মহৎ কাজে সামনে নিয়ে আসা সত্যিই এক অভিনব অনুষ্ঠান হবে সৃজনী প্রেক্ষাগৃহে হবে আগামী ১৪ তারিখ। ক্লাব সমন্বয়ের পক্ষে মিঠু দে সহ অনেকেই অনেক কথা বলেছেন তবে লোপামুদ্রা মিত্রর কথা আজ সাংবাদিক বৈঠকে এক অন্য মাত্র আনে । বাঙালি এবং বাংলার জীবন থেকে যে সমস্ত কৃষ্টি ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে যে সমস্ত লোকসংস্কৃতি যে সমস্ত গ্রাম বাংলার গান এবং সে সমস্ত লোকসংস্কৃতির যারা স্রষ্টা তারা কি নিদারুন সমস্যায় রয়েছেন তাদেরকে সবার সামনে তুলে নিয়ে আসা তাদেরকে সম্মান দেওয়া এটাই লোপামুদ্রা মিত্রর লক্ষ্য। করোনা আবহে তিনি নতুন এক সংগঠন তৈরি করেছিলেন নিজের মতো করে যারা মানুষের পাশে থাকবে এবং অবশ্যই এই সমস্ত লোকসংস্কৃতি শিল্পীদের পাশে থাকবে। সেই কথাই বারবার আজকে সাংবাদিক বৈঠকে উঠে এসেছে লোপামুদ্রার গলায়। এই কাজ করতে অনেক সময় তাকে বিদ্রুপ সহ্য করতে হয়েছে কিন্তু হার না মেনে তিনি এড়িয়ে গেছেন এবং সবার ভালোবাসা সবার সাহায্য নিয়ে জেলায় জেলায় এই কাজ তিনি করে চলেছেন অক্লান্ত পরিশ্রম করে। তাই এবার আগামী পদক্ষেপ দুর্গাপুর শহর যেটা তার সেকেন্ড ডেস্টিনেশন। কবিতা কে সুর দিয়ে গান গাওয়া শুরু লোপামুদ্রার। আজ ৩০ টা বছর গানের আঙ্গিকে পরিবর্তন হয়েছে কিন্তু কবিতাকে খুব মিস করেন বারবার বলেন আজ সাংবাদিক বৈঠকে। তবে নতুন ভালো কবিতা পেলে তিনি আবারো কবিতাকে গানে সাজিয়ে তুলবেন বলে ভাবনা রয়েছে বলে জানান লোপামুদ্রা। একটা সময় যখন টিভি পেয়েছিল রাজ্যের মানুষ সেই সময় একটা গান সবার কানে কানে গানে গানে বাজতো..""সুরভিতো এক্টিসেপটিক ক্রিম বোরোলিন ''লোপামুদ্রা জানালেন তার সংগীত জীবনের শুরু থেকে বোরোলিন এই সংস্থা তার পাশে সব সময় ছিল আজও আছে। বিভিন্ন সময়ে মানুষের পাশে ছাড়াও বাংলা গানের সংগীত জগতের বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন গানের ধারার সৃষ্টিশীল মানুষের পাশেও আছে বোরোলিন লোপামুদ্রার সংস্থার সঙ্গে হাত মিলিয়ে। এখন শুধু অপেক্ষা আগামী 14ই জুলাই ক্লাব সমন্বয়ের দুর্গাপুর সম্মান অনুষ্ঠানে একক লোপামুদ্রার অনুষ্ঠান।
দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর শহর সংস্কৃতির শহর.. দুর্গাপুর শহর গানের শহর.. দুর্গাপুর শহর কবিতার শহর..দুর্গাপুর শহর আপনার আমার সবার ভালোবাসার শহর..আর এই শহরে এসে যখন কোনো শিল্পী বলেন দুর্গাপুর আমার দ্বিতীয় বাসস্থান তখন গর্বে মনটা ভরে ওঠে। আজ দুর্গাপুরে এমনই কথা বললেন ৩০ বছরের সংগীত জীবনের লড়াই করে পথ চলার সকলের প্রিয় শিল্পী লোপামুদ্রা
No comments:
Post a Comment