দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : গরু পাচার সেটা আবার বীরভূমে নয় দুর্গাপুরে শুনতেই কেমন শিহরণ জাগছে শহর দুর্গাপুরে এই ঘটনা শুনে। গরু পাচার রুখে দিলো এলাকাবাসী। দুটি গরু বোঝাই ট্রাককে আটকে দিলো এলাকার মানুষ। অবস্থা বেগতিক বুঝে পালিয়ে গেলো দুটি ট্রাকের চালক। উত্তেজনা দুর্গাপুরের নামো সাগর ভাঙা এলাকায়। চুরি রুখে দিলো স্থানীয়রা। আজ দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত নামো সাগরভাঙ্গা গ্রামের মানুষরা একজোট হয়ে গরু পাচার রুখে দিলো স্থানীয়রা। দুটি গরু বোঝাই লরি আটকে দিলো এলাকাবাসী। অবস্থা বেগতিক বুজতে পেরে দুটি গাড়ির চালক পালিয়ে যায়। মানুষের ক্ষোভ আঁচ করে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ, দুটি গাড়িকে প্রথমটা নিয়ে যেতে পুলিশকে বাধা দেয়, পড়ে পুলিশ বুঝিয়ে সুজিয়ে গরুর লরিগুলিকে থানায় নিয়ে যায়। কিন্তু অচেনা এই রুটে কিভাবে ঢুকে পড়লো গরুর গাড়ি???? কারণ মূলত মূল রাস্তা ধরেই গাড়িগুলি যাওয়ার রাস্তা ছিল সেটা না করে কেন গ্রামের ভেতর দিয়ে গরুগুলিকে বৈধ কাগজপত্র ছাড়াই নিয়ে যাওয়া হচ্ছিলো প্রশ্ন বিরোধীদের? তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের জন্য ঘুরপথে সন্দেহ এড়াতে বীরভূম, মালদা সহ অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিলো এই গরুর ট্রাক??? ক্ষোভ এ ফুঁসছে এলাকাবাসী তাহলে কি নতুন কোনো রুট ম্যাপ এটা গরু পাচারকারীদের??? প্রশ্ন বিরোধীদের. যদিও এমন কোনো ঘটনাই নয় পাল্টা মন্তব্য শাসক দলের। আসলে গরু পাচারের দায়ভার নিতে চায়না কোন রাজনৈতিক দলই। গ্রামের মানুষ আবার বলছেন বেশ কয়েক মাস ধরে গরু চুরি হচ্ছিলো নামো সাগরভাঙ্গা ভৈরবপুর গ্রাম থেকে, কোকওভেন থানার পুলিশকেও নাকি অনেকবার বলা হয়েছে কাজ হয়নি। কিছু,এমনও অভিযোগ উঠছে রাতের অন্ধকারে নাকি এই নামোসাগরভাঙা ভৈরবপুর গ্রামের রাস্তা ধরে মাঝ রাতেও গাড়ি চলাচলের আওয়াজ মিলতো কিন্তু এই ধরণের গাড়ি যে রুট বদলে গ্রামের রাস্তা ধরে বেরোতে পারে এমনটা ভাবতে পারেনি কেউ। আজ হাতেনাতে গ্রামবাসিরা চুরির দুটি গরুর গাড়িকে হাতেনাতে শুধু ধরে ফেলা নয়, বৈধ কাগজপপত্র দেখতে চাওয়া মাত্রই গাড়ি দুটির চালক গাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় গ্রামবাসীদের সন্দেহ আরো তীব্র হচ্ছে। গোটা ঘটনায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে কোকওভেন থানার অন্তর্গত নামো সাগরভাঙা এলাকায়, পুলিশ এসে কোনোক্রমে সামাল দেয় পরিস্থিতির।
Post Top Ad
Your Ad Spot
Monday, July 10, 2023
Home
Unlabelled
গরু চুরি আটকালো গ্রামবাসীরা দুর্গাপুরে ব্যাপক উত্তেজনা
গরু চুরি আটকালো গ্রামবাসীরা দুর্গাপুরে ব্যাপক উত্তেজনা
Share This
About Unknown
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Your Ad Spot
Author Details
Ut wisi enim ad minim veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat.
No comments:
Post a Comment