DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, July 15, 2023

শিশুদের মানসিক অবসাদ ও আত্মহত্যার প্রবণতা র সমাধানে দুদিনের সেমিনার দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  অতিমারী করোনার পর বয়:সন্ধিকালের শিশুদের আত্মহত্যার প্রবনতা বাড়ছে , এ এক ভয়ঙ্কর সামাজিক সমস্যা। এরই সমাধানে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারী হোটেলে দুদিন ব্যাপী এক সেমিনারের আয়োজন করল ইন্ডিয়ান এ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স ও এ্যাডোলেসান্ট হেলথ এ্যাকাডেমি। শনিবার উদ্যোক্তার পক্ষে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা: অসীম ঘোষ জানান যে মহামারীর সময়ে প্রায় দু বছর শিশুরা ঘরে বন্দী অবস্থায় থাকা কালীন শারীরিক ও মানসিক ভাবে নানান সমস্যার সম্মুখীন। বিশেষত মানসিক নানান সমস্যা দেখা দিচ্ছে বয়:সন্ধিকালের শিশুদের , যার মধ্যে অন্যতম মানসিক অবসাদ ও আত্মহত্যার প্রবনতা। কোভিড কালে এই শিশুরা দেখেছে যে তাদের অভিভাবকরা কি ভাবে জীবন যুদ্ধে সংগ্রাম চালিয়েছে , যা তাদের মননে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এই সেমিনারে দুদিন ধরে সেই বিষয়েই চলবে আলোচনা , ওয়ার্কশপ , মতামত বিনিময় ইত্যাদি। যেখানে বিভিন্ন স্কুলের অধ্যক্ষদেরও আমন্ত্রন জানানো হয়েছে। স্কুল কতৃপক্ষ কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে , তা জানার চেষ্টা করবে বিশিষ্ট শিশু চিকিৎসকেরা।দক্ষিন বঙ্গের বিভিন্ন জেলা সহ কলকাতার বিশিষ্ট শিশু চিকিৎসকেরা অংশ নিচ্ছেন এই সেমিনারে, জানালেন ডা: অসীম ঘোষ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot