দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : এই প্রথম কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো যোগ দিলেন বিমান কর্মীরা। বিএপিএল এর উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে এই প্রথম আয়োজিত হলো দুদিনের রক্তদান শিবির। শিবিরে মোট 100 জন রক্তদান করেছেন। বিমান ও বিমানবন্দরের সাথে যুক্ত আধিকারিক ও কর্মীরা বিপুল উৎসাহ উদ্দীপনা সহকারে রক্তদান করেছেন।
শিবিরের উদ্বোধন করেন এয়ারপোর্টের ডিরেক্টর কৈলাস মন্ডল। উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, রাজেশ পালিত সহ বিশিষ্ট চিকিৎসকেরা এবং সংগঠনের সদস্যরা। দুর্গাপুরের দুটি হাসপাতাল এই রক্ত সংগ্রহ করে।
No comments:
Post a Comment