DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 9, 2023

পথের সারমেয়দের নিয়ে সযত্নে ডগ শো এর অভিনব উদ্যোগ দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : পথ সারমেয়দের নিয়ে ডগ শো অনুষ্ঠিত হলো দুর্গাপুরে।  ইস্পাত নগরীর নেতাজি ভবনে এই শো অনুষ্ঠিত হয়। দুর্গাপুরের সিটি সেন্টারের এক পশুপ্রেমি সংগঠন এই  শো এর উদ্যোগ নিয়েছিল। উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয় যে সাধারণত ব্রিড সারমেয়দের নিয়ে শো হয় প্রচুর। পথ সারমেয়দের তাচ্ছিল্য করে মানুষ, কিন্তু তাদেরকে ও ট্রেনিং দিয়ে সব কাজ করানো যায় , এই শো এর মাধ্যমে সেটাই প্রমাণ করার চেষ্টা করে সংগঠনটি। পশুপ্রেমী সংগঠনের সভাপতি রেশমি আচার্য বলেন যে জেলায় এই প্রথম  পথ সারমেয়দের নিয়ে এই ধরনের শো করা হলো। এই শো এর মাধ্যমে একটা সচেতনতার বার্তাও দেওয়া হলো।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot