DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, May 2, 2023

সত্যজিৎ রায়ের জন্মদিনে দুর্গাপুরে ভূতের রাজা দিল বর রেস্তোরাঁর উদ্বোধন

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক :  সত্যজিৎ রায় এর জন্মদিনে দুর্গাপুরে ভূতের রাজা দিল বর। সত্যজিৎ রায়ের ১০৩ তম জন্মদিনে দুর্গাপুরের সিটি সেন্টারে ভূতের রাজা দিল বর নামে একটি রেস্তোরাঁ উদ্বোধন হলো। রীতিমতো আহা কি আনন্দ আকাশে বাতাসে গান দিয়েই এক প্রবীণ  সংগীত শিল্পীর গানের সঙ্গেই এবং জন্মদিনে সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে কেক কেটে উদ্বোধন হলো এই রেস্তোরাঁ। সত্যজিৎ রায়ের গুপী গাইন বাঘা বাইন এবং হীরক রাজার দেশে এই দুটি ছবির বিভিন্ন চরিত্রের নানান ছবি ও ঘটনা তুলে ধরা হয়েছে এই রেস্তোরাঁর মধ্যে। আছেন স্বয়ং হীরক রাজাও এবং জ্যান্ত ভূতের রাজা। এই রেস্তোরাঁ দেখতে এবং ভুতের রাজার রেস্তোরাঁয় খাবারের স্বাদ পেতে উপচে পড়েছিল ভিড় দুর্গাপুরের সিটি সেন্টারে। কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী রাজীব পাল এর উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গাতেই বেশ কয়েকটি টি ভূতের রাজা দিল বর রেস্তোরাঁ  শুরু হয়েছে। এবার নতুন সংযোজন দুর্গাপুরে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot