DurgapurUpdate

Durgapur Update 24 X 7 bengali news portal


Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, May 4, 2023

আনন্দমেলার উদ্যোগে রবি ঠাকুরের পূর্ণ অবয়ব মূর্তি উদ্বোধন সহ ও সংগীতানুষ্ঠান হতে চলেছে দুর্গাপুরে

দুর্গাপুর আপডেট নিউজ ডেস্ক : দুর্গাপুর আনন্দমেলা চ‍্যারিটেবল সোসাইটির উদ্যোগে এবছর ২৫শে বৈশাখ অর্থাৎ ৯ই মে কবিগুরুর ১৬২ তম জন্মদিবসে পূর্ণ অবয়ব মূর্তি উন্মোচন হতে চলেছে রাজবাঁধের শিশু সদনে সকাল ন টায়। এছাড়া আগামী ২৯ শে বৈশাখ অর্থাৎ ১৩ই মে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে কবির গানে ও কথায় উপস্থিত থাকবেন দুই বিশিষ্ট সংগীত শিল্পী মনোজ মুরলী নায়ার এবং মনিষা মুরলী নায়ার এছাড়াও আনন্দমেলার ছাত্র-ছাত্রী ও কলাকুশলীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। সংস্থার সম্পাদিকা কাকলি মুখোপাধ্যায় জানান প্রতি বছরই তারা রবি ঠাকুরকে স্মরণ করে এই বিশেষ দিনে বৈশাখে বড় অনুষ্ঠান করে থাকেন শহরবাসীর জন্য। নতুন প্রজন্ম যাতে কবিগুরুকে জানতে পারে কবিগুরু সম্বন্ধে আরো জ্ঞান অর্জন করতে পারে।  আনন্দমেলার আরেকজন দায়িত্বপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তি বুদবুদ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রবীন্দ্র অনুরাগী ও সঙ্গীত শিল্পী মইনুল হক জানান কবিগুরুর কথা কবিতা গান সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ থাকে তাঁদের সব সময়। রবি ঠাকুর সম্বন্ধে জানা ও জ্ঞান অর্জন করা ও কবিগুরুর গান ও কবিতাকে ভালোবেসে আধুনিক যুগের এই নতুন প্রজন্মের খুদে সংগীত শিল্পীরা যাতে এগিয়ে যেতে পারে সংগীত জীবনে সে প্রচেষ্টাও থাকে সারা বছর ধরে আনন্দমেলার।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot